
নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রেও সহায়ক। মঙ্গলবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োগকৃত তথ্যসংগ্রকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষকণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলি বলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
তিনি কলেন, গণতন্ত্রের প্রথম ধাপই সঠিক ভোটাধীকার প্রয়োগ। গনতন্ত্র পুন:রুদ্ধারের জন্য সঠিক ভোটার তালিকা ও ভোটাধীকার প্রয়োগ অপরিহার্য। ভোটারদের সঠিক তথ্য সংগ্রহ করতে আপনারা একান্তভাবে কাজ করবেন। ভোটারদের নির্ভুল তথ্য দেশের জন্য তাদের অংশীদারত্ব।
সুতরাং এবিষয়ে সকলকে সচেতন হতে হবে। পরে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে এর আগে দুইদিন ব্যাপি ৪৬জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার সমাপনী ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদেন।
তিনি এসময় মেলায় অংশ গ্রহণকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। এর আগে তিনি উপজেলার শিশা উচ্চ বিদ্যালয় ও ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় ইউএনও মো. আরিফ আদনান, সহকারি কমিশনা (ভূমি) নাবিলা ফেরদৌস সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...