
মুুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে তৎকালীন সভাপতির স্বাক্ষর ও সীল জালজালিয়াতির মাধ্যমে পাঁচ শিক্ষক নিয়োগের পর এবার নির্ধারিত সময়ের আগেই কলেজে তালা দিয়ে চলে যান শিক্ষক ও কর্মচারী।
নিয়মিত কলেজে না পাওয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। কলেজ চলছে অধ্যক্ষের খেয়াল খুশির নিয়মে, দেখার যেন কেউ নেই।
গতকাল বুধবার (২৪ জুন) উপজেলার ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়টির ক্লাস ও অফিস রুম ছিল তালাবদ্ধ, পতাকা বেদিতে ছিলনা কোনো ফ্লাগপোল উড়েনি জাতীয় পতাকা। এর আগেও গত বুধবার (১০ জুন) বিদ্যালয়ে গেলে একই দৃশ্য চোখে পড়ে।
নির্ধারিত সময়ের আগে কলেজে তালা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।
স্থানীয় উমের আলীসহ কয়েকজন ব্যক্তি জানান, দুপুর একটার আজান দিলেই কলেজে আর কেউ থাকেনা। পতাকা নামিয়ে তালা লাগিয়ে বন্ধ করে চলে যায়। নিয়মিত এভাবেই চলে কলেজের কার্যক্রম। তারা বলেন, এই বিএম কলেজ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টাকা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও দুপুরেই বন্ধ হয়ে যায়।
কলেজে অধ্যক্ষকে খুঁজে পাওয়া যায় না, পাওয়া গেলেও এ বিষয়ে বলতে গেলে তিনি অফিস আদালতের কাজে থাকে এমনটিই তাদের জানান। তাদের অভিযোগ, কলেজই যদি খোলা না থাকে বাহিরে কিসের অফিস।
এ বিষয়ে অধ্যক্ষ আবু সুফিয়ান জানান, কলেজ দুইটা পর্যন্ত খোলা থাকে তবে কয়েকদিন পরেই শিক্ষার্থীদের পরীক্ষা তাই একটু আগেই কলেজ বন্ধ করে দেয়। বুধবার (২৪ জুন) বলেন, দাওয়াত থাকার কারণে সেদিন কলেজ বন্ধ করে দেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...