
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নেসকোর লাইনম্যান সহকারী ও বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী সদস্য শাহীন আলমের আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি ঈদগাহ ময়দানে বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও ইউপি সদস্য শামীম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. রেজাউল করিম শাহীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুব দলের সদস্য মো. আবুল কালাম আজাদ, বুড়াবুড়ি দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম জিল্লুর রহমান ও শাহীন আলমের মেজো ভাই জাহাঙ্গীর আলম প্রমূখ।
এসময় সাবেক ইউপি সদস্য ও বিএনপির ওয়ার্ড সভাপতি মজিবর রহমান, বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির সাধারন সম্পাদক আব্দুল মান্নান, শাহীন আলমের বড় ভাই আব্দুল করিম ও এলাকাবাসী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, বুড়াবুড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ।
উল্লেখ্য, শাহীন আলম গত ৫ এপ্রিল বিকেলে জেলার পৌরসভার ধাক্কামারা গোলচত্বর এলাকায় বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি দেখা দিলে মেরামতের সময় কাজ শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহনকারীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবার ও শোকসস্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...