
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সমতল ভূমি (ফসলি জমি কৃষি) হতে অবৈধভাবে মোডিফাইড ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে অবৈধ ড্রেজার মেশিনসহ মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জানা যায়, অভিযান পরিচালনাকালীন সময়ে পরিবেশ বিধ্বংসী একটি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, একটি পাম্প ও পাইপসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনাকালে অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিনসহ মালামাল জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ ড্রেজার মেশিন মালিকগণ উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অভিযান পরিচালনার সময় উপস্থিত স্থানীয় জনসাধারণকে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...