
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম শাহিন এবং স্বাগত বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব মো. জাকির হোসেন।
যুবদল নেতা দেলোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আল করিম সরকার, ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সোহেল রানা মানিক প্রধান, সামিউল করিম, ছাত্রদলের আহবায়ক নুরজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, শালবাহান ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান প্রমূখ। এছাড়াও বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...