
এম আমির হোসাইন, পটুয়াখালী: ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি’র সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী (সাঃ) কে অবমাননা ও কটুক্তির প্রতিবাদে পটুয়াখালী জেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ’র সদস্যরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও কুশপুত্তলিকা দাহ্য করেছে।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ছাত্র জমিয়তের সভাপতি মুফতি আবুল বাশার কাসেমী’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় জমিয়তে ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতী শেখ মুজিবুর রহমান, জেলা জমিয়তে ওলামা’র সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা উবাইল্লাহ ফারুক, যুগ্ম-সাধারন সম্পাদক মুফতী শাব্বির আহমেদ, জেলা যুব জমিয়ত’র সভাপতি মুফতী আবু জাফর, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মুহাম্মদ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মুহাঃ ত্বহা বাকিবিল্লাহ বক্তব্য রাখেন।
বক্তারা হুশিয়ার করে বলেন, মুসলমানরা বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি কখনো সহ্য করবে না। তারা কটুক্তিকারী ভন্ড হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতিশের গ্রেফতার ও ফাঁসির দাবি এবং অন্তবর্তীকালীন সরকারের কাছে কুটনৈতিকভাবে প্রতিবাদ করার দাবী জানান।
প্রতিবাদ সভা শেষে কটুক্তিকারী ভন্ড হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানের কুশপুত্তলিকা দাহ্য করা হয়। এর আগে ছাত্র জমিয়ত বাংলাদেশ জেলা শাখার ব্যানারে শত শত নেতা-কর্মীরা শহরের অদূরে হেতালিয়া বাঁধঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিন করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...