পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ , ৩০ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

“ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে—সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) বিকালে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এসময় তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, তারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে এবং তাদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ছাড়াও জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর