
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে “Workshop on Professional Development of Officers” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত এই কর্মশালা পরিচালনা করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC), পবিপ্রবি।
দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী।
সেশন মডারেটর ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. নূর নবী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর ডেপুটি রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিক। তিনি “Meaningful Career at University” এবং “Working Effectively with Faculties” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
“Office Management” বিষয়ক আলোচনা করেন পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. আমিনুল ইসলাম টিটু। বিকাল ২টা ৩০ মিনিট থেকে “Professional Ethics” বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন আই-কিউএসির অতিরিক্ত পরিচালক ও সিএসই অনুষদের অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক, সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালাকে সফল বলে অভিহিত করেছেন অংশগ্রহণকারীরা। তারা মনে করেন, কর্মশালার আলোচনাগুলো পেশাগত দায়িত্ব পালনে নতুন দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা তৈরিতে সহায়ক হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...