
এম আমির হোসাইন,পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর’র সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা আজ রোববার (৬ অক্টোবর) বেলা ১২টায় টিএসসি মিলয়ানতনে অনুষ্ঠিত হয়েছে।
রেজিস্ট্রার প্রফেসর ড. হেমায়েত জাহান’র সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে এলএলএ অনুষদের ডিন অধ্যাপক আব্দুল লতিফ, সিএসই অনুষদের জ্যেষ্ঠ অধ্যাপক জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান ও ছাত্র বিষয়কক উপ-উপদেষ্টা ড. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় ডেপুটি রেজিস্ট্রার আবুবকর ছিদ্দিক, সাইদুর রহমান জুয়েল ও সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ বক্তব্য রাখেন।
সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাইস চ্যাঞ্চেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কম্পোনেন্ট হল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও তাদের সহযোগী শক্তি হল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আমিও সেই কাতারে আছি।
উপাচার্য বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে তুলে ধরতে ও পরবর্তীতে আন্তর্জাতিক পরিমলে ভালো অবস্থান তৈরি করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, আমার শতভাগ প্রচেষ্টা দিয়ে আপনাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো। তিনি সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি আরো বলেন, আমি একটি সুন্দর সিস্টেম চালু ও এর অনুসরণ করতে চাই। নতুন করে নতুন চিন্তা ও কর্ম দিয়ে সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। তিনি বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রনে জিরো টলারেন্সের ঘোষনা দেন।
এ ব্যাপারে সকলকে সতর্ক হওয়ার আহবান জানান। তিনি বলেন, বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...