পবিপ্রবি ও দুমকিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ , ২৬ মার্চ ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ যথাযোগ্য মর্যাদায় দুমকি উপজেলা প্রশাসন ও দুমকিস্থ পবিপ্রতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাইস-চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, পবিপ্রবি সাংবাদিক সমিতি, রোভার, ইএসডিএম ক্লাব, বাধনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র প্রফেসর ড. মোঃ হামিদুর রহমান, প্রফেসর ড. মোঃ মাহবুব রব্বানী, রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, এফবিএ অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ, সাংবাদিক সমিতির সহসভাপতি মোঃ মারসিফুল আলম রিমন এবং কর্মচারী মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।

এছাড়াও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত এবং দুপুর ১২টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসেও একই সময়ে অনুরুপ কর্মসূচী উদযাপন করা হয়।

এদিকে দুমকি উপজেলা চত্বরের শহিদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ হাওলাদার, উপজেলা বিএনপি, সরকারী জনতা কলেজ, বিএম মহিলা কলেজ, ল্যুথারান হাসপাতাল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন ।

পরে জাতীয় পতাকা উত্তোলন ও কুজকাওয়াজ এর অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকাল ১১টায় দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহিদ পরিবারের সদস্যদের সম্বর্ধিত করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর