
পলিথিন ব্যাগ বন্ধে ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে রোববার (২৭ অক্টোবর) এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, স্বাস্থ্য সুরক্ষার দিকটি বিবেচনা করেই সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে। সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না।
তিনি বলেন, পলি ব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে। পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, রক্ত, মায়ের দুধ অ খাদ্য উপাদানে মাইক্রো প্ল্যাস্টিক পাওয়া গেছে। পলিথিন ব্যবহারে মানুষকে অভ্যস্ততার জায়গা থেকে সরাতে হবে।
তিনি বলেন, পাটজাত পণ্য উৎপাদনকারীরা বেশি দাম ধরায় মানুষ প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাধ্য হয়। ফলে পলিথিনের ব্যবহার বন্ধে পাটের ব্যাগের মূল্য সহনীয় রাখতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...