
জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে রেলস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বারোয়ারী মন্দির চত্তরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মন্ডল, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট, মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান ও বালিরঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেড়ে আওয়ামী লীগের দোসর সাবেক পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামী শাহ কামাল রাসেল তাদের ভাড়া করা কিলার বাহিনী দিয়ে ছাত্রনেতা শামীমের উপর হামলা করেছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, সোমবার রাত ১০টার দিকে মেয়র প্রার্থী শামিম হোসেন মন্ডলকে লক্ষ্য করে গুলি করে হামলাকারিরা। ঘটনার পর পালানোর সময় রুবেল হোসেন নামে এক হামলাকারিকে আটক করে মারপিটের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তবে গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় বেঁচে গেছেন ছাত্রদল নেতা শামিম। এ ঘটনায় পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামীসহ ৫জনকে আসামীকে করে পাঁচবিবি থানায় মামলা দায়ের হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...