• ঢাকা দেশজুড়ে
  • পাংশায় ফার্নিচার কারখানায় আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি

পাংশায় ফার্নিচার কারখানায় আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি

প্রকাশিত: ৭:১৩ পূর্বাহ্ণ , ২ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মাসুদ রেজা শিশির:রাজবাড়ীর পাংশায় ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্প‌তিবার রাত সাড়ে ১০ টার দি‌কে পৌর শহ‌রের বা‌রেক রাজবাড়ীর পাংশায় ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ফাতেমা ফার্নিচারের কারখানা সম্পূর্ণ ও আয়াশ রেস্টুরেন্টের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সে সময় ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। স্থানীয় লোকজন এবং পাংশা-কালুখালী ফায়ার সা‌র্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৩ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফাতেমা ফার্নিচারের মালিক মো: হারুনার রশিদ বলেন, রাতে দোকান বন্ধ করে আমি বাড়ি চলে যাই। পরে খবর পাই দোকানে আগুন লেগেছে। দ্রুত দোকানে এসে দেখতে পাই আমার কারখানায় দাউদাউ করে আগুন জ্বলছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর পরে দেখি কারখানায় প্রস্তুত করে রাখা ফার্নিচার ও দামী কাঠ পুড়ে গেছে। এতে আমার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব প্রায়।

আয়াশ রেস্টুরেন্টের মালিক তৈমুর হাসান বিপ্লব বলেন, অগ্নিকাণ্ডে আমার রেস্টুরেন্টের রান্নাঘরের বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশ‌নের সাব স্টেশন অ‌ফিসার মোঃ বা‌কী বিল্লাহ ব‌লেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষ‌তির সঠিক প‌রিমাণ তদন্ত শে‌ষে বলা যা‌বে।

মন্তব্য লিখুন

আরও খবর