• ঢাকা দেশজুড়ে
  • পাংশায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাংশায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ , ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু এর দিক নির্দেশনায় পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে পাংশা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে পাংশা কেন্দ্রীয় মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, রাজবাড়ী জেলা বিএনপির নেতা আলহাজ্ব মো: মুজাহিদুল ইসলাম মুজাহিদ, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপি নেতা রাফিজুল ইসলাম ডালু, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সরদার, পৌর যুবদল নেতা ফরিদ সরদার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সফিউল্লাহ, পৌর শ্রমিক দলের সভাপতি শহীদ সরদার, সাবেক ছাত্র নেতা গোলাম সারোয়ার বাবু, রাশিদুল ইসলাম আলামিন ও রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা সজিব রাজাসহ নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এ সময় দোয়া মোনাজাত করেন পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ পাংশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু মুসা আশয়ারী। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, সাবেক এমপি নাসিরুল হক সাবুসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নে মসজিদে মসজিদে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।