• অপরাধ ঢাকা
  • পাংশার বৃত্তিডাংগা বাজার সংলগ্ন গুদামের তালা কেটে ১৪০ বস্তা ধুনে চুরি

পাংশার বৃত্তিডাংগা বাজার সংলগ্ন গুদামের তালা কেটে ১৪০ বস্তা ধুনে চুরি

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ , ৪ মে ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃত্তিডাঙ্গা বাজার এলাকার পাশে একটি গুদামের তালা কেটে রাতের আধারে ১৪০ বস্তা ধুনে চুরি করে নিয়ে গেছে সংঘবন্ধ চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা।

দির্ঘ দিন ধরে ওই গুদামে পাট পেয়াজ ধুনেসহ বিভিন্ন মালামাল ক্রয় করে রেখে আসেন ওই ব্যাজারের সুনামধন্য তরুণ ব্যবসায়ী মের্সাস শাওন ট্রের্ডাসের সত্বাধীকারী সোহানুর রহমান। বিগত দিনে তার গুদামে এমন কোন ঘটনা ঘটেনি।

সোহান জানান ফরিদপুর থেকে ওই ধুনে ক্রয় করে গত ২৪ এপ্রিল এখানের গুদামে রাখা হয়, এর মধ্যে ওই গুদামে আর যাওয়া হয়নি, গত ২ মে গুদামে গিয়ে তালাকাটা অবস্থা দেখতে পায় পরে ভিতরে গিয়ে দেখা যায় ১৪০ বস্তা ধুনে নাই যা একটি পিকাপ ভ্যানে নেওয়া সম্ভব পরিমানের মাল তারা নিয়ে গিয়েছে।

এ ব্যাপারে সোহানুর রহমান বাদী হয়ে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি শরিসা ইউনিয়নের বীট অফিসার এস আই শ্রীবাস এটা তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে বৃত্তিডাঙ্গা বাজারে কোন সিসি ক্যামেরা নেই, যে গুদাম থেকে এ মালামাল চুরি হয়েছে তা পাহারাদারদের এরিয়ার বাইরে বলে জানা গেছে।

তবে এ ঘটনার আগে বাজারের গুদাম থেকে পাট চুরির ঘটনাও ঘটেছিল তখনই সিসি ক্যামেরা স্থাপননের কথা থাকলেও অদৃশ্য কারনে তা লাগানো হয়নি। এখন তা লাগানোর উদ্দ্যোগ নেওয়া হয়েছে বলে বাজারের ব্যবসায়ী ও গুদাম মালিক আবুল কালাম জানিয়েছেন।

রবিবার সরেজমিনে ওই বাজারে গিয়ে দেখাযায় বাজারের ৮টি পয়েন্টে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে, বাজার এলাকায় ১৬ টি সিসি ক্যামেরা লাগানো হবে বলে জানাগেছে, তবে একটি মহল সিসি ক্যামেরা লাগাতে ব্যাঘাত সৃষ্টি করছে বলেও অভিযোগ উঠেছে।

তবে বর্তমানে যারা বাজারের দায়িত্বশীল রয়েছে তারা বাজাটাকে সিসি টিভির আওতায় আনতে চেষ্ঠা করছেন বলেও জানান বাজার সমিতির একাধিক ব্যাক্তিবর্গ।

মন্তব্য লিখুন

আরও খবর