
মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বিকালে ইউনিয়নের বৃত্তিডাংঙ্গা বাজারে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল বাজারে সমবেত হয়।
পরে একসাথে মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ কালামের সভাপতিত্বে বিএনপি নেতা রাশিদুল ইসলাম আল আমিনের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি নাসিরুল হক সাবুর ছোট ভাই পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব সেলিম সরদার প্রমুখ।
এ সময় পাংশা উপজেলা যুবদল ছাত্র দলের নেতাকর্মীসহ শরিসা ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
মিছিলে শহীদ জিয়া,খালেদা জিয়া,তারেক রহমান ও সাবু, ধানের শীষের শ্লোগানে মুখরিত ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...