
পাইকগাছা উপজেলার চাঁদখালীর নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সেখানে একটি ভেকু মেশিনসহ মাটি পরিবহনে ব্যবহৃত ৭ টি পিকআপ পাওয়া যায়।
পরবর্তীতে যানবাহনের ৮ টি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী।
অভিযান শেষে অবৈধ মাটি উত্তোলন কার্যক্রমে ব্যবহৃত যানবাহনের ৮ টি ব্যাটারিসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা ভূমি অফিস, পাইকগাছা থানা পুলিশ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...