
খুলনার পাইকগাছা উপজেলায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২০ মে) সকাল ১১টায় নতুন বাজারস্থ কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সম্পাদক মাধুরী রানি সাধু, সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, নুরজাহান আক্তার উর্মি, অনিকা আক্তার ইতি, ফারজানা উদ্দীন জিম, ফেরদৌস উদ্দীন মিম, তূর্য সাধু, পরিবেশকর্মী গনেশ দাশ, শাহিনুর রহমান ও আলম গাজীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মৌমাছি বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিশ্রমী প্রাণী। খাদ্যশস্যসহ বিভিন্ন উদ্ভিদের পরাগায়নে মৌমাছির ভূমিকা অপরিসীম। পরিবেশকে বাসযোগ্য ও জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে মৌমাছির অবদান অনস্বীকার্য।
তারা আরও বলেন, পরিবেশ দূষণ, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে উপকারী এ পতঙ্গের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মৌমাছি বিলুপ্ত হলে মানবসভ্যতিও হুমকির মুখে পড়বে।
তাই পরিবেশ রক্ষায় এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে মৌমাছির গুরুত্ব সম্পর্কে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...