পাইকগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ , ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা):

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় কুমার দেবনাথ, ওসি (অপারেশন) জুলফিকার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বক্তারা বলেন, নিরক্ষরতা দূরীকরণ এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই পারে একটি উন্নত, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে।

তারা আরও বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাক্ষরতার হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মন্তব্য লিখুন