
পাইকগাছায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকে অদক্ষ ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কারণে ব্যাংকিং সেক্টরে বৈষম্য ও অনিয়ম ব্যাপক আকার ধারণ করেছে। তারা এসব অবৈধ নিয়োগ বাতিল করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নতুন নিয়োগ প্রদানের দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাজার বস্ত্র ব্যবসায়ী আলহাজ্ব মুরশাফুল আলম, শাহাদাত হোসেন, মোঃ শফিয়ার রহমান, হাফেজ মিসবাহুল হক, কাজী মোস্তাক, সাঈদুল ইসলাম, সেলিম ও তারিক মাহমুদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে হলে অবিলম্বে এস আলম কর্তৃক প্রভাবিত সব ধরনের অবৈধ নিয়োগ বাতিল করতে হবে এবং প্রকৃত মেধাবীদের সুযোগ দিতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত