
সততা, ন্যায়বিচার, নৈতিক মূল্যবোধ ও ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যয়ে শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহীদ ওসমান হাদীর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছা উপজেলা “ইনসাফ মঞ্চ”-এর আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
শুক্রবার(২ জানুয়ারি) সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিলমুনি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও আজাদ বার্তার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাফতুন আহমেদ।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, এনসিপি পাইকগাছা উপজেলা সমন্বয়ক জি এম মেজবাহ আহমেদ, পাইকগাছা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এস কে মহিবুল্লাহ।
এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক কাজী আবুল বাশার, জি এম সাকিল হাফিজ সম্রাট, জুলাই যোদ্ধার পিতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, পাইকগাছা পৌরসভা ছাত্রশিবিরের সেক্রেটারি শফিয়ার রহমান, সহকারী সেক্রেটারি আল কামাল মাহমুদ ওলি এবং মরিয়ম খাতুনসহ ইনসাফ মঞ্চের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন জুলুমের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক আপসহীন কণ্ঠস্বর। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইনসাফ মঞ্চ অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...