
খুলনার পাইকগাছা উপজেলা খেরসা কপোতাক্ষ নদীর ব্রিজের নিকট থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীনেশ দাস গত ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। রোববার দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীর তীরে ভেসে থাকা মরদেহটি দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেহটি নদীতে ভেসে আসায় ও পচে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
নিহতের পরিবার এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না দীনেশ দাসের মৃত্যু কীভাবে ঘটেছে। আকস্মিক এই মৃত্যুতে স্থানীয়দের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।
নৌ পুলিশ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার