• খুলনা শীর্ষ সংবাদ
  • পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা

পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ , ৫ মে ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

পাইকগাছার কৃষি সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত গড়ইখালী ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি-সেচ) এর সহায়তায় ‘লো লিফট পাম্প (Low Lift Pump)’ স্থাপন কার্যক্রমের মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকায় চলমান এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

জানা যায়, উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে কৃষিজমিতে পানি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে অনাবাদি ও স্বল্প সেচ সুবিধাপ্রাপ্ত জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যেই এলাকায় পর্যায়ক্রমে ‘লো লিফট পাম্প’ স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পরিদর্শনকালে কর্মকর্তারা একই সঙ্গে এলাকায় চলমান ‘মডেল সবজি চাষ’ খামারও পরিদর্শন করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এর সম্ভাবনা ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এবং বিএডিসি (সেচ) এর সংশ্লিষ্ট প্রতিনিধি।