
পবিত্র ঈদুল আযহা ১৪৪৭ হিজরি উপলক্ষে খুলনার পাইকগাছায় “কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়।
কর্মশালায় কোরবানির পশু ইসলামী বিধান ও স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, পশুর চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাফেজ বিলাল হোসাইন, সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আজহার আলী এবং মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানি।
আয়োজকরা জানান, ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মসজিদের ইমাম, খতীবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...