
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর এলাকায় সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকালে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে যান।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় সায়েদ আলী সরদারের ছেলে শাহিনুর সরদার সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন।
অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন। এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাস জমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ-যা কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে দখল করতে পারে না। এ ধরনের দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় আমরা সর্বদা কঠোর অবস্থানে রয়েছি। খাস জমি দখলের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, প্রশাসনের এমন কার্যক্রমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা সরকারি জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের ধারাবাহিক নজরদারি ও দ্রুত পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...