
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় ছাত্র জনতা ও সাধারণ জনগণের অব্যহত আন্দোলনের মুখে চেয়ারম্যানী পদ থেকে পদত্যাগ করেতে বাধ্য হয়েছেন রাড়ুলী ইউনিয়নের ৬বারের নির্বাচিত চেয়ারম্যান সাবেক অধ্যাক্ষ বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীগীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার ছাত্র জনতা ও সাধারণ জনগণের আহবানে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের খবরটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। মানববন্ধন থেকে ঘোষনা করা হয় আজ (১৬ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদে মানববন্ধন অনুষ্ঠান হবে।
আজ রবিবার সকালে ছাত্র-জনতা ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদের সামনে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করলে উপায়ন্ত না পেয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন। এসময় তিনি বার্ধক্য ও অসুস্থতার কারন উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর পদত্যাগের আবেদন করেন।
পদত্যাগের বিষয়টি জানাজানি হলে আন্দোলকারীদের মধ্য আনন্দের বন্যা বয়ে যায়। আনন্দ মিছিল করে মিষ্টি বিতরন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ পত্র পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন পত্রটি পাঠাবো।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা