
পাইকগাছায় জলবদ্ধতা নিরসনে নানামুখী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সম্প্রতি অতি বর্ষণে পাইকগাছা পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। এসব এলাকার সার্বিক খোঁজখবর নেওয়া সহ জলবদ্ধতা নিরসনের লক্ষে কাজও কাজ করছেন তিনি।
এ লক্ষে মঙ্গলবার সকালে পৌর সদরের কৃষি অফিস, খাদ্য গুদাম, কোর্ট এলাকা, সরল ও বাতিখালী সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা নিরসনে পাইপ স্থাপন, ড্রেন পরিস্কার, নেটপাটা উত্তোলন, পানি নিষ্কাসনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাঁধ কাটা সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পিআইও রাজীব বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, পৌরসভার প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান জিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...