
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ “জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময়ে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ইউআরসি ইনস্ট্রাক্টর ইমান উদ্দিন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি,এম জাকারিয়া, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, লতা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাবলু সরদার, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন, হরিঢালী ইউপি সদস্য শংকর, গদাইপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান, ইউপি সদস্য মোহাম্মদ ইউনুছ আলী, লস্কর ইউপি’র সচিব মোঃ ফারুক হোসেন, প্যালেন চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, মোঃ রমজান সরদার, লতা ইউপি সচিব মোঃ জাবেদ ইকবাল,রাড়লী ইউপি সচিব সঞ্জীব ঘোষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...