• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় ডব্লিউএফপি এর উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ

পাইকগাছায় ডব্লিউএফপি এর উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ , ২ মার্চ ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছায় World Food Programme (WFP)-এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে ৭টি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। সমাপ্ত প্রকল্পগুলো পরিদর্শন করেছেন উপজেলা টাস্কফোর্স কমিটি (UzTFC)-এর সদস্যরা।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়িত প্রকল্পসমূহ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা প্রকল্পগুলোর কাজের মান, স্থায়িত্ব এবং উপকারভোগীদের ওপর এর প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন। তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে সম্পন্ন হওয়া প্রকল্পগুলোর ইতিবাচক দিকগুলো পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, সোলাদানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পীযুষ মন্ডল এবং ‘সুশীলন’-এর উপজেলা ইঞ্জিনিয়ার মো. আয়ূব হোসেন।

সংশ্লিষ্টরা জানান, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবিকা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার এবং অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, WFP’র অর্থায়নে ‘সুশীলন’-এর বাস্তবায়নে উপজেলায় মোট ৭টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলোর আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। ইতোমধ্যে সবগুলো প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

এম জালাল উদ্দীন:পাইকগাছা
মোবা:০১৯০৭৭৩৬০০০

মন্তব্য লিখুন

আরও খবর