
খুলনার পাইকগাছায় নদীর চরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া স্লুইসগেট সংলগ্ন নদীর চরে এ লাশটি উদ্ধার করা হয়।
পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর হোসেন জানান, সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের পরনে থাকা প্যান্টের পকেট থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি চার্জার ও একটি প্লাস উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি কোনো হত্যাকাণ্ড কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা সম্ভব হবে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...