
পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নাসিরপুর খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসানো পাটাতন অপসারণ করা হয়েছে। এতে খালে পানি প্রবাহ স্বাভাবিক হয়ে উঠেছে এবং স্থানীয় কৃষিজমিতে জলাবদ্ধতার সমস্যা দূর হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কপিলমুনি ইউনিয়নের নাসিরপুর খালে পাটাতন বসানোর কারণে পানি চলাচল বন্ধ হয়ে স্থানীয় কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল।
স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসময়ে তিনি স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ পাটাতন অপসারণ করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখেন।
এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা, পাইকগাছা থানা পুলিশ এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, খালের পানি স্বাভাবিক স্রোত রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের স্বার্থ ও পরিবেশ রক্ষার জন্য নিয়মিত মনিটরিং চালানো হবে।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে যে দুর্ভোগ চলছিল তা এখন স্বাভাবিক পর্যায়ে আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক