
পাইকগাছায় রাতের আঁধারে একটি পানের ব্রজে অগ্নিসংযোগের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঋষিপাড়া এলাকার বাসিন্দা কার্তিক দাশের ছেলে রামপদ দাস দীর্ঘদিন ধরে বাড়ির পাশে পানের ব্রজে পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। শনিবার রাতে কে বা কারা ব্রজের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়।
এতে ব্রজে চাষকৃত পান ও ছাউনি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রামপদ দাস জানান, এতে তার আনুমানিক ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা ও থানা যুবদলের সদস্য এম এম সামাদ হাসান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
এদিকে স্থানীয় এলাকাবাসীর ধারণা, ঘটনার পেছনে এলাকার কিছু মাদকসেবী জড়িত থাকতে পারে। তারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের উৎপাত বেড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
মন্তব্য লিখুন
আরও খবর
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...