
খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসলাম পারভেজ। মোহর আলী সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আতাউর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওবায়দুর রহমান ডালিম, আব্দুল করিম, জসকির হোসেন, শাহাবুদ্দিন আহম্মেদ, সরদার সুবহে সাদিক, মোঃ রফিকুল ইসলাম, পৌর যুবদলের সম্পাদক আনারুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল পারভেজ।
সভাশেষে পৌর বিএনপির নির্বাচন কমিশনার জিএম মিজানুর রহমান সম্মেলনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ২২ ও ২৩ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় ও জমা করা যাবে।
২৩ আগস্ট বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। একইদিন বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত প্রতীক বরাদ্দ করা হবে। এবং সম্মেলনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...