
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় শিক্ষার মান উন্নয়নে ও সার্বিক কার্যক্রম সম্বন্ধে খোঁজ খবর নিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
রবিবার সকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় গুণীজন ও দায়িত্বশীলদের সাথে নিয়ে সোলাদানা ইউনিয়নে সরদার আবু হোসেন কলেজ, লস্কর ইউনিয়নের কুড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় জেলা কর্ম পরিষদ সদস্য ও ইউনিট সদস্য কাজী তামজীদ আলম, উপজেলা সেক্রেটারী মো. আলতাফ হোসেন, উপজেলা শ্রমিককল্যাণ সভাপতি মাও. নূরে আলম সিদ্দিকী, সোলাদানা ইউনিয়ন সভাপতি পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, সহ-সভাপতি মাও. আব্দুল হালিম, সেক্রেটারী মো. আজিবর রহমান, বাইতুলমাল সেক্রেটারি হাফেজ সোহাগ হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দলের পক্ষ থেকে দেশে সাধারণ জনগণের নিরাপত্তা বজায় রাখা ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে এমনকি ভবিষ্যতেও হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সঠিক ভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...