
পিতাকে বেধড়ক মারপিটের ঘটনায় অভিযুক্ত ছেলে নাজমুল গাজী(৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং- ২০।
থানা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক সকালে পাষণ্ড ছেলে নাজমুল গাজী ও বৌমা মারুফা বেগম (৪৬) উভয়ে বৃদ্ধ পিতা নওয়াব আলী(৭৪) কে বেধড়ক মারধর করে। পিতা নওয়াব আলী গুরুতর আহত হন।
পাশাপাশি মারধর করার ঘটনার ভিডিও টি সামাজিক যোগাযোগ ফেসবুক ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনাটি উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামে ঘটে।এ ঘটনায় পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে ও ছেলে বৌয়ের নামে পাইকগাছা থানায় এজাহার দায়ের করলে ছেলে নাজমুলকে বাড়ি থেকে আটক করা হয়।
এ বিষয় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে নাজমুল গাজী ও ছেলে বউ মারুফার নামে থানায় এজাহার করলে আসামি নাজমুল গাজীকে গ্রেফতার পূর্বক মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন