
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী গাইন (৭১) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে লস্কর ইউনিয়নের আলমতলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে পাইকগাছা পৌরসভার সরল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।
এসময়ে থানা অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, সরদার আব্দুল মাজেদ, শহীদ কাজী, ব্যবসায়ী নিজাম উদ্দিন, মরহুমের পরিবার, আত্মীয় স্বজন, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ এপ্রিল আলমতলায় নিজ বাসভবনে ভোর সোয়া ৫টার দিকে ইন্তেকাল করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...