
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলার গোপালপুর বাজার খোলা চত্তরে আয়োজিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক, পদক ও পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিক্ষাবিদ, সাহিত্যিক- সাংস্কৃতিক গবেষক ও জীবনজাগরণী সঙ্গীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সৃজনশীল মানুষ তৈরীর জন্য সাহিত্য সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
যে কাজটি সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে পালন করে চলেছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান করে সংগঠনটি এ অঞ্চলে আলো ছড়িয়ে যাচ্ছে।
সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে বিশেষ ছিলেন অধ্যাপক অজয় রায়, এ্যাড.শফিকুল ইসলাম কচি, লেখক ও কবি, মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, প্রজিৎ কুমার রায়, কবি অসিম রায়।
লিনজা আক্তার মিথিলা ও সুবাইতার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ফারুক হোসেন, রাজু আহম্মেদ, আজিজুল ইসলাম, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, সমাজ সেবক জগন্নাথ দেবনাথ, কবি রোজী সিদ্দিকী, বাবুল শরীফ, রাবেয়া আক্তার মলি প্রমুখ।
সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ৬ জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে।
সপ্তদ্বীপা সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন, প্রবন্ধ ও কবিতা বিষয়ক গবেষণায় অধ্যাপক অজয় রায়, কর্মদক্ষায় ও সাফল্যে হৈম-নরেন্দ্র স্মৃতি পদক পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হেসেন, বাংলা সাহিত্যে কবিতায় রোজী সিদ্দিকী,সংস্কৃতি ও কৌতুক শিল্পীর জন্য বাবুল শরীফ, বাংলা সাহিত্যে ছড়ায় এম এ রাজ্জাক মদিনাবাদি সহ হৈম-নরেন্দ্র স্মৃতি পদক পেলেন ব্যবসা ও উদ্যোক্তায় মোঃ শাহাদাৎ হোসাইন।
অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা উৎসবে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মল্লিক, অধ্যাপক অজয় রায়, বাবুল শরিফ, মাধুরী রাণী সাধু, রোজী সিদ্দীকি, রাবেয়া আক্তার মলি, কথাকলি, পুস্পিতা শীল জ্যোতি, তৃষা বিশ্বাস, মিতু সেন, অনিকা,নন্দিতা,লাবিবা, মিমি প্রমুখ।
অনুষ্ঠানে খুলনা এলাকার কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...