
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ সারা দেশের ন্যায় পাইকগাছা ও অতি বর্ষণে উপজেলার লতা ইউনিয়নের নড়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় রেখামারি বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে লাখ লাখ টাকার মাছ ও প্রায় আড়াইশ বিঘা জমির আমন আমন ধানের ক্ষতি হয়েছে।
গতকাল শনিবার ১৯ অক্টোবর রাত ১২টার দিকে উপজেলার লতার ইউনিয়নের এ ভাঙন দেখা দেয়। রোববার সকালে নদীতে ভাটায় পানি কমতে শুরু করলে শতশত গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে।
স্থানীয় ইব্রাহিম গাজী জানান, নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি ও অতি বর্ষণের ফলে নড়া নদীর তীরবর্তী রেখামারি স্থানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে যায়। রাস্তাটির ভাঙন স্থানে দীর্ঘদিন একটা বড় গর্ত ছিল। শনিবার রাত ১২টার দিকে সেখানে ভাঙন দেখা দেয়। এতে ভেসে গেছে অসংখ্য চিংড়ী ঘের ও ফসলের জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪-৫টি বসতবাড়ি। এখন ১১টি গ্রামের মানুষ আতঙ্কে আছেন।
পাইকগাছা ওয়াপদার উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি। আমরা বাঁশ ও জিওব্যাগ সরবরাহ করেছি। এলাকাবাসী স্বেচ্ছা শ্রমে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...