• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছা আইনজীবী সহকারী সমিতি পরিষদ বিলুপ্ত: আজীবন বহিষ্কার ৪ জন

পাইকগাছা আইনজীবী সহকারী সমিতি পরিষদ বিলুপ্ত: আজীবন বহিষ্কার ৪ জন

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ , ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিকী ছবি

পাইকগাছা আইনজীবী সমিতির সহকারী পরিষদের কার্যকারী কমিটি বিলুপ্তের পাশাপাশি পরিষদের ৪ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, পাইকগাছা আইনজীবী সহকারী সমিতি কর্তৃক ২০২৪ সালে ১ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান।

এমতাবস্থায় সহকারী সমিতির কার্যকারী পরিষদের সভাপতি মোঃ শহিদুল ইসলামের বিভিন্ন অনিয়ম আইনজীবীদের দৃষ্টিগোসর হওয়ায়। আইনজীবী সমিতি কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। পরবর্তীতে উক্ত তদন্ত কমিটির রিপোর্টে সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম প্রকাশ পায়। যার প্রেক্ষিতে গত ইং- ২৪/১০/২৪ তারিখে আইনজীবী সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়াও সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ক্ষিতীশ চন্দ্র মন্ডল, আশিক মাহমুদ ও ফয়সাল হোসেন রুবেলকে আজীবনের জন্য সহকারী সমিতির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এবিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ তৈয়েব হোসেন নুর জানান, সহকারী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ শহিদুল ইসলামের বিভিন্ন অনিয়মের কারনে পাইকগাছা আইনজীবী সমিতি তাহাকে সহ মোট ৪ জনকে সমিতির লাইসেন্স বাতিল ও আজীবনের বহিষ্কার করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর