
পাকিস্তানের কয়েকটি অঞ্চলে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে পাকিস্তানের মেট অফিস জানিয়েছে, এ ভূকম্পন ইসলামাবাদসহ খাইবার-পাখতুনওয়া অঞ্চলে আঘাত হেনেছে।
এছাড়া পেশোয়ার সোয়াত, আবোট্টাবাদ, সাংলাসহ আরো অনেক এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়।
বুধবার (১৩ নভেম্বর) পাকিস্তানের আবহাওয়া অফিসের বরাত দিয়ে জিওটিভি এ খবর জানায়।
খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনওয়া অঞ্চলে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল হিন্দুকুশ অঞ্চলের ২শ ২০ কিলোমিটার গভীরে। হিন্দুকুশ টেকটোনিক প্লেটের অঞ্চলে হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।
বুধবারের ভূমিকম্পের ঠিক ২ মাস আগে ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ফেডারেল রাজধানী ও পাঞ্জাবসহ খাইবার পাখতুনওয়া অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
জানা যায়, পাকিস্তান ইন্ডিয়ান ও ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় সেখানে ভূমিকম্পের ঘটনা অস্বাভাবিক নয়।
দক্ষিণ এশিয়ার বড় একটি অংশ ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেটকে আরো উত্তর দিকে ঠেলে দিচ্ছে। সে কারণে এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...