
যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে একটি চুক্তি স্বাক্ষর করেছে কুয়েত ও পাকিস্তান । বৃহস্পতিবার ইসলামাবাদে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহর সফরকালে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সফরকালে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন তারা।
কুয়েত আর্মির এক বিবৃতিতে জানানো হয়, দুই প্রতিরক্ষামন্ত্রী সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। বিবৃতিতে বলা হয়, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।
চুক্তির আওতায় সামরিক কার্যক্রমে সমন্বয় জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রম বাড়ানোর সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে উভয় দেশের অভিন্ন স্বার্থ সংরক্ষণের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখবে চুক্তিটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েত আর্মির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-শুরাইয়ান এবং পাকিস্তানে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত নাসের আল-মুতাইরি উপস্থিত ছিলেন।
সূত্র: কুয়েত টাইমস
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের