
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম। আস্থা প্রকল্পের কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান।
ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আস্থা ইয়ুথ গ্রুপের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য দূর্বাদল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, যুবদের কল্যাণে উপজেলা যুব উন্নয়ন অফিস সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন আস্থা প্রকল্প চলমান রাখতে পারলে বাংলাদেশকে একটি সংবেদনশীল রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে। তিনি আরও বলেন, “সকল কাজের ক্ষেত্রে যুবরা এগিয়ে আসলে আমরা একটি অসাম্প্রদায়িক, অহিংস ও সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে পারব।”
সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন ইয়ুথ গ্রুপের সদস্যরা। এর মধ্যে রয়েছে—কলেজ, ইউনিয়ন পরিষদ ও সরকারি অধিদপ্তরে অধিপরামর্শ সভা আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পলিথিন বর্জনে প্রচারাভিযান।
উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পটি ২০২৩ সালে খাগড়াছড়ির নয়টি উপজেলায় কার্যক্রম শুরু করে। প্রতিটি উপজেলায় ৩০ জন সদস্য নিয়ে একটি আস্থা ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে। গ্রুপের প্রতিটি সদস্য একাধিক হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করছেন। প্রতি তিন মাস অন্তর এই ইয়ুথ গ্রুপগুলোর সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...