
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো নিজপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) এবং পাশের বাড়ির মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামের শিশু মাহিন মিয়া ও জুনায়েদ হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এ সময় দুই পরিবারের লোকজন ওই দুই শিশুকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে প্রতিবেশী এক নারী এক শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ওই শিশুকে পুকুর থেকে উদ্ধার করলে অন্যরা অপর শিশুকে পুকুরে খুঁজতে থাকে।
একপর্যায়ে অপর শিশুকেও পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার আগেই ওই দুই শিশু খেলতে গিয়ে অসাবধানতাবসত পানিতে পড়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানে কাছে বিষয়টি শুনেছেন তিনি। তবে কেউ কোনো অভিযোগ করেনি থানায়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...