
সুকুমার ঋষি পোরশা (নওগাঁ):অদ্য ০৩/০৬/২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নওগাঁ জেলার পোরশা থানাধীন বিষ্ণুপুর গ্রামস্থ জনৈক সালাম চৌধুরীর মালিকানাধীন আম বাগানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পোরশা থানা পুলিশ।
অভিযানকালে থানা পুলিশের সঙ্গীয় অফিসার ও ফোর্সের উপস্থিতিতে মাদক বিক্রয়রত অবস্থায় দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলো—
১) মোঃ আল আমিন (১৯), পিতা মোঃ সেতাবুর, গ্রাম: শ্রীকৃষ্ণপুর, থানা: পোরশা, জেলা: নওগাঁ।
২) মোঃ মেহেদী হাসান (২০), পিতা সানাউল্লাহ, গ্রাম: বিষ্ণুপুর, থানা: পোরশা, জেলা: নওগাঁ।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গীর ডান কোচ ও প্যান্টের পকেট হতে মোট ২৫ (পঁচিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৫ (পঁয়তাল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত) অনুযায়ী যথাযথভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে পোরশা থানা উপজেলা ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে কার্যক্রম আরও জোরদার করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...