
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আগামী ২৭ এপ্রিল সোমবার যশোরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা ও শার্শা উপজেলা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিরাজ করছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শনের তালিকায় থাকা ঐতিহাসিক ‘উলাশী খাল’ সংস্কার ও জনসভার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উলাশী খালের প্রস্তুতি ও চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান এবং জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি জমিতে সেচ সুবিধা এবং মৎস্য চাষে বিপ্লব ঘটানোর লক্ষ্যে এই উলাশী খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা এই খালটি বর্তমান বিএনপি সরকার পুনরায় খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে এই অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল ও সড়কের সৌন্দর্য বর্ধনে যশোর টু নাভারণ এবং নাভারণ টু উলাশী বাজার পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে ঝিকরগাছা ও শার্শা উপজেলা প্রশাসন। নাভারণ মোড়ে নতুন নামফলক স্থাপন করা হয়েছে এবং খালপাড় পর্যন্ত সংযোগ সড়কটি দ্রুত পাকাকরণ করা হয়েছে। এছাড়া ঐতিহাসিক ডাকবাংলো ও সংশ্লিষ্ট ভবনগুলো সংস্কার করে আধুনিক রূপ দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উলাশী খালের পাড়ে এবং খালের মধ্যবর্তী স্থানে এক বিশাল ও দৃষ্টিপ্রতিবন্ধক মঞ্চ তৈরি করা হয়েছে। এখান থেকেই প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। আজ শার্শা মিনি স্টেডিয়ামে সামরিক হেলিকপ্টারের মহড়া সম্পন্ন হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন:-
যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
এছাড়াও উপজেলার শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল,ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শার্শা ও উলাশী এলাকায় লিফলেট বিতরণ ও ব্যাপক প্রচার মিছিল বের করা হয়। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...