
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন প্রমিক-প্রেমিকা। বুধবার রাতে উপজেলার চুনতি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি হাজ্বি রাস্তা মাথায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দু রহিম (২৭) পিতা মৃত সিদ্দিক আহম্মদ, চন্দনাইশ, সাতবাড়িয়া ৫নং ওয়ার্ড,অপরজন
মাইমুনা আক্তার (১৮) পিতা নুরুল আলম চকরিয়া, পশ্চিম ভাটাখালী
আহত আব্দু রহিম জানান,মোটরসাইকেলে আমরা দুজন চকরিয়া যাচ্ছিলাম। এ সময় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা আমাদের চুরি দিয়ে আটকালে আমরা মোটরসাইকেল থেকে পড়ে যায়।
আমরা পড়ে গেলে মোটরসাইকেল আওয়াজ হয় তখন হামলাকারীরা পালিয়ে যায়। সামনে একজন রিকশা চালক আমাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে৷ তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং কোন ধরণের অলংকার ছিনিয়ে নিতে পারেনি বলে জানান৷
আহত মাইমুনা আক্তারের মাকে জিজ্ঞেস করলে তিনি জানান, আমার মেয়ে কোচিং এ প্রাইভেট পড়তে যাবে বলে বাড়ি থেকে বাহির হয় সন্ধ্যায়। পরবর্তী আমি খবর পাই মোটরসাইকেলে আঘাত পেয়ে হসপিটালে ভর্তি হয়।
তিনি আরো জানান,আহত আব্দু রহিমের সাথে মেয়ের সম্পর্ক রয়েছে ৫-৬ ছয় মাস ধরে এখনো তাদের বিয়ে হয়নি৷
আহত আব্দু রহিম চকরিয়া পৌরসভায় টিকাদারির একটি সাইডে কাজ করতো দীর্ঘ সময় ধরে৷ তবে কিছুদিন যাবৎ কাজে অনুপস্থিত বলে জানিয়েছেন তার মালিক পক্ষ৷
আহতদের লোহাগাড়া নতুন সাউন্ড হেলথ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার শেষে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়৷
এ বিষয় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, ঘটনার বিষয়ে এখনো কোন অভিযোগ করা হয়নি। যদি কোন অভিযোগ আসে আমরা আইনানুগত ব্যবস্হা নিবো৷
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...