
মজিবুর রহমান, নেত্রকোণাঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কেন্দুয়ায় হাওলাপুরী দরবার শরীফের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে কেন্দুয়া পৌরশহরের চকপাড়াস্থ খানকা শরীফে অনুষ্ঠিত এ সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার পথে তাঁর অনুপম শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাওলাপুরী দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.)।
সভায় বক্তব্য রাখতে গিয়ে হাওলাপুরী পীর সাহেব বলেন, ফকিরি হালতে থাকলে কেউ বিপদগামী হবে না। ফকিরি শুধু বাহ্যিক বেশভূষার বিষয় নয়, এটি মানুষের অন্তরের পরিশুদ্ধতা, আত্মসংযম, বিনয়, আল্লাহর প্রতি গভীর আস্থা এবং সৃষ্টির প্রতি ভালোবাসার একটি আধ্যাত্মিক অবস্থা।
মানুষ যখন আত্মশুদ্ধির পথে নিজেকে নিয়োজিত করে এবং মহানবী (সা.) এঁর আদর্শকে জীবনের পথনির্দেশ হিসেবে গ্রহণ করে, তখন তার অন্তরে নৈতিকতা ও মানবিকতার বিকাশ ঘটে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানুষের জীবনে অস্থিরতা, হিংসা, বিদ্বেষ ও নৈতিক অবক্ষয় ক্রমেই বেড়ে চলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আত্মশুদ্ধি ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এঁর জীবনাদর্শ অনুসরণ করে মানুষকে সত্য, ন্যায়, শান্তি ও মানবকল্যাণের পথে এগিয়ে আসতে হবে। আগামী ১২ই রবিউল আউয়াল ২৬ আগস্ট সকাল ১০টার মধ্যে ঈদে মিলাদুন্নবী জুলুসকে সুন্দর ও সার্থক করতে সকল মুরিদান আশেকান ও ভক্তবৃন্দকে কেন্দুয়া পৌরশহরের চকপাড়াস্থ খানকায় সঠিক সময়ে শামিল হওয়ার আহবান জানান তিনি।
সভায় কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাওলাপুরী দরবার শরীফের একান্ত অনুসারী মজিবুর রহমান ভূইয়া মজনু, তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজুসহ বিভিন্ন পর্যায়ের ফকিরগণ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন বদরুজ্জামান খান মহব্বত।
বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দ-উৎসবের উপলক্ষ নয়; বরং এটি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শকে নতুন করে স্মরণ, অনুধাবন এবং ব্যক্তিজীবনে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ সময়। তাঁর শিক্ষা মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে হাওলাপুরী দরবার শরীফের বিপুলসংখ্যক মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...