
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরে ৩০ সেপ্টেম্বর ২০২৪, সোমবার: সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই আলোচনা সভায় বললেন বক্তারা।
“রাস্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারী খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার বিষয়ক দিবস ২০২৪ উদযাপন হয়।
জেলা প্রশাসক ফরিদপুর এর সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। জেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়াছিন কবির, সনাকের সাবেক সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার মো: মোজাম্মেল হক । বিশেষ অতিথিগণ তাদের আলোচনায় বলেন; তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ হলেই সুশাসন নিশ্চিত হবে, দুর্নীতি হ্রাস পাবে সুতরাং আইনটির যথাযথ প্রয়োগের কোন বিকল্প নেই।
তাই বক্তারা আইনটির কার্যকর প্রয়োগে আরও ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহণের পাশাপাশি কেউ যাতে দুরভিসন্ধিমুলকভাবে কোন কর্মকর্তাকে হয়রানী না করে সেদিকেও খেয়াল রাখার তাগিদ দেন।
আলোচনা সভার শুরুতেই সচেতন নাগরিক কমিটি (সনাক)’র পক্ষ থেকে জেলার তথ্য বাতায়নের অর্ন্তভুক্ত ৭৭ টি দপ্তরের ওয়েব পোর্টালের উপর পরিচালিত একটি ফলোআপ জরিপের ফলাফলসহ তথ্য অধিকার আইনটির উপর একটি উপস্থাপনা প্রদান করা হয়। ওয়েব পোর্টালের ফলোআপ জড়িপে দেখা যায় গত বছরের তুলনায় এবছর উল্যেখযোগ্য হারে তথ্য হালনাগাদ হয়েছে।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, তিনি বলেন ফরিদপুরের গণমানুষের অধিকার সচেতন করে তুলতে তথ্য অধিকার আইনটি বাস্তবায়নে শুরু থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় কাজ করে যাচ্ছে তার অংশ হিসেবে আমরা ফরিদপুরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ওরিয়ন্টেশন প্রদান, তথ্য মেলার আয়োজন, তথ্য মেলার ডেস্ক পরিচালনা, আবেদন ফরম পুরণসহ আবেদন প্রতিযোগিতার মতো কর্মসূচি বাস্তবায়ন করে আসছি।
তিনি বলেন এটি একটি জনবান্ধব আইন। আইনটি প্রচার পেলেই জনগণ আরও অধিকার সচেতন হয়ে উঠবে। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা; বাংলাদেশ সংবিধানে নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতাকে অন্যতম মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে এরই একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে “তথ্য অধিকার” এবছরের দিবসটির তাৎপর্য হলো “রাস্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারী খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ”।
তিনি আরও বলেন যে, বিভিন্ন মানুষের তথ্য চাহিদার ধরণ ভিন্ন ভিন্ন যেমন সাংবাদিক, সাধারণ মানুষ, গবেষক ইত্যাদি বিভিন্ন পেশার মানুষ ভিন্ন ভিন্নভাবে তথ্য চায়। পরিবর্তিত বাংলাদেশে মানুষের তথ্য অধিকার নিশ্চিত হোক, এটাই আমাদের অঙ্গীকার। তথ্য জনগণের অধিকার আর মানুষের এই অধিকার নিশ্চিত করনে তথ্য অধিকার আইনটি বাস্তাবয়নের কোন বিকল্প নেই।
পরিশেষে তিনি সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবিকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্প্রতি জেলার তথ্য বাতায়নের ওয়েব পোর্টাল সম্পর্কিত জড়িপ কার্যক্রমটি পরিচালনার জন্য এবং তাদের জড়িপে যে তথ্য উঠে এসেছে তা অবিলম্বে সকল সরকারি দপ্তরকে তাদের নিজ নিজ দপ্তরের তথ্য হালনাগাদ করার নির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভায় জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বেসরকারি সংস্থাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, নাগরিক মঞ্চ, সুশীল সমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা, ইয়ুথ সেচ্ছাসেবী, ছাত্র-ছাত্রী, সনাক, ইয়েস, এসিজি ও ব্যাবসায়ী প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিশেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোহাম্মদ আলী সিদ্দিকী এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা সভাটির সমাপ্ত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...