
এস এম রুবেল ফরিদপুরঃ ফরিদপুর -বরিশাল মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার জোয়াইড় এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস উল্টে ৭জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুইজন নারী এবং চারজন পুরুষ ও একজন শিশু রয়েছে । প্রাথমিকভাবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎস মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায় মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ফারিয়া পরিবহন নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় জোয়াইড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ফজরে আঘাত করে ছাদের মধ্যে উল্টে যায়। এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় সাত থেকে আট ফিট বাসের ভেতরে ঢুকে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করেন। পরে জানান হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, গাড়িটি দ্রুতগতির ছিল একই সাথে আরেকটি দ্রুত কোন যানকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...