
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদাখালি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নাইট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি’র সদস্য বিশিষ্ট শিল্পপতি, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ।
নাইট টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ, ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, উদাখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মিয়া, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, উদাখালি ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক তিতাস, উদাখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল প্রমুখ।
ফাইনাল খেলায় ফুলছড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট ও কালিরবাজার এসএসসি ব্যাচ ২০১৬ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে ২-০ গোলে কালিরবাজার এসএসসি ব্যাচ ২০১৬ জয়লাভ করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী এবং রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...